1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরের নলডাঙ্গার নতুন ইউএনও রোজিনা আক্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

নাটোরের নলডাঙ্গা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব রোজিনা আক্তার। সদ্য বিদায়ী ইউএনও সুখময় সরকারের বদলির পর তার স্থলে যোগদান করলেন তিনি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কর্মস্থলে যোগদান করার পর সদ্য বিদায়ী ইউএনও সুখময় সরকার তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোজিনা আক্তার ৩৩তম বিসিএস ক্যাডারের সদস্য। তার বাড়ি সাতক্ষীরার সদর উপজেলার পরানদহ গ্রামে।

রোজিনা আক্তার জানান, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তার কর্মজীবন শুরু। সেখান থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এরপর পরিবেশ অধিদপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের পর পদন্নতি পেয়ে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরবর্তীকে একই জেলার মহেশপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নলডাঙ্গার ইউএনও হিসেবে যোগদান করেন।

তিনি বলেন, নতুন ইউএনও হিসেবে সবার সহযোগিতা নিয়ে সরকারের সবউন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করাসহ উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি সুন্দর রাখতে চাই। পাশপাশি নলডাঙ্গাবাসীর সঙ্গে থেকে উন্নয়ন ও অগ্রগতি সমুন্নত রাখাসহ সুখে-দুঃখে সবার সেবা করতে চাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com