1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে ফেনসিডিলসহ তিনজন আটক

  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

নাটোর পৌরসভার ২ নং ওয়ার্ডের ঝাউতলা মোড়ে, গোপন সংবাদের ভিত্তিতে, ‘রাজু সেনেটারী’ দোকান থেকে ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আজ সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়, রাজু সেনেটারী‘র এই দোকানে দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা বসে প্রতিদিন। সন্ধ্যার পরে বিভিন্ন এলাকার মানুষ এখানে বসে থাকতে দেখা যায়। বিক্রেতা ও সরবরাহকারীদের, আইনের আওতায় আনার দাবি জানান তারা।

জেলা গোয়েন্দা শাখার, অফিস ইনচার্জ (ডিবি, ওসি) এস এম আবু সাদাদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঝাউতলা মোড় এলাকা থেকে ফেনসিডিল সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ঝাউতলা মোড় এলাকার রাজু সেনেটারী‘এর মালিক মো. রাজু (৩১)।

নাটোর সরকারি বালিকা বিদ্যালয়‘এর অফিস সহকারী, মো. মামুনুর রশিদ (৩৫) এবং শক্তি ফাউন্ডেশন, নাটোর জেলা শাখার ম্যানেজার, পঙ্কজ কুমার মন্ডল (৩০)। তাদের কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল ও খালি দুইটি বোতল উদ্ধার করা হয়েছে। তাদেরকে ডোপ টেস্টের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com