1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে পূজায় দায়িত্ব পালনকালে পুরোহিত ও আনসার সদস্যের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

নাটোরের তেবাড়িয়ায় পূজার সময় পুরোহিত এবং নলডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তারা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।

মৃত ব্যক্তিরা হলেন- নাটোর পৌর এলাকার তেবাড়িয়া পালপাড়া মণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী এবং আচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে কর্তব্যরত আনসার সদস্য আলাউদ্দিন আলী (৫৯)। বিশ্বনাথ চক্রবর্তী নওগাঁ জেলার পাথরঘাটা এলাকার বাসিন্দা।

তিনি ছেলে পুলিশ সদস্য পার্থ চত্রবর্তীর সাথে নাটোর শহরের হরিশপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অন্যদিকে, মৃত আলাউদ্দিন ভট্টপাড়া গ্রামের মাধনগরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে কর্তব্যরত আনসার সদস্য আলাউদ্দিন আলী হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। রাতেই তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা আনছার অ্যাডজুডেন্ট শফিকুল আলম। তিনি জানান, পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহাসড়ক সংলগ্ন তেবাড়িয়া হাটের পাশে পালপাড়া সার্বজনীন দূর্গা মণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে পড়লে মন্দির কমিটির লোকজন তাকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পালপাড়া মণ্ডপের সাধারণ সম্পাদক অমল সেন জানান, পূজার কাজ শেষে প্রয়োজনীয় সরঞ্জামাদি গুছিয়ে রওনা হওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পূজো সমাপ্ত হওয়ায় পূজায় কোনো ব্যাঘাত ঘটেনি। কিন্তু একজন পুরোহিতের মৃত্যুতে আমরা সবাই শোকাহত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com