1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

এক কোটি ২১ লাখ টিকা দেওয়া শেষ

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে সোমবার (২৬ জুলাই) পর্যন্ত টিকা দেওয়া হয়েছে এক কোটি ২০ লাখ ৮৭ হাজার ৮৭৩ ডোজ। এরমধ্যে এক ডোজ নিয়েছেন ৭৭ লাখ ৭৭ হাজার ৪৩০ জন এবং দুই ডোজ নিয়েছেন ৪৩ লাখ ১০ হাজার ৪৪৩ জন। এগুলো অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

স্বাস্থ্য অধিদফতরের টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। কেবল সোমবার টিকা দেওয়া হয়েছে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৬ জনকে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। জানা যায়, কোভিশিল্ড প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয়েছে সংকট। এদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের বিষয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি।

পাশাপাশি সোমবার ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ জনকে। আর এখন পর্যন্ত এই টিকা দেওয়া হয়েছে মোট ৫০ হাজার ৫২৩ জনকে।

এছাড়া সিনোফার্মের দেওয়া হয়েছে এ পর্যন্ত ১৪ লাখ ৯৭ হাজার ৫৮১ ডোজ। এরমধ্যে সোমবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৫৯ হাজার জনকে, আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪ হাজার ৪৭৮ জনকে।

মডার্নার টিকা এ পর্যন্ত মোট দেওয়া হয়েছে মোট ৪ লাখ ২১ হাজার ৯৫০ ডোজ, আর সোমবার দেওয়া হয়েছে ৫৮ হাজার ৪৬ ডোজ।

সারা দেশে টিকার জন্য এ পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৪৪৭ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com