1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

অ্যাস্ট্রাজেনেকার পৌনে তিন লাখ ডোজ টিকা উপহার দিলো বুলগেরিয়া

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই লাখ ৭০ হাজার ডোজ পাঠিয়েছে বুলগেরিয়া। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এই টিকা দেশে পৌঁছেছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স।

ডা. মাওলা বক্স জানান, তুর্কি এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে এগুলো দেশে পৌঁছেছে। দেশটি উপহার হিসেবে এসব টিকা বাংলাদেশে পাঠিয়েছে।

দেশে গত সাত ফেব্রুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘কোভিশিল্ড’ দিয়ে গণটিকাদান কার্যক্রম শুরু হয়।

সেরামের সঙ্গে তিন কোটি ডোজ চুক্তি হলেও দুই চালানে মাত্র ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। পরে ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে চুক্তির আর কোনও টিকা আসেনি। তবে ভারত সরকার এ টিকার ৩২ লাখ ডোজ উপহার হিসেবে দিয়েছে বাংলাদেশকে।

এদিকে, মজুত কমে আসায় গত ২৫ এপ্রিল থেকে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দিতে হয়। এরপর বন্ধ হয়ে যায় দ্বিতীয় ডোজও।

এরপর চীনের তৈরি সিনোফার্মের টিকা আসার পর গত ১৯ জুন থেকে দ্বিতীয় দফায় টিকাদান কর্মসূচি শুরু হয়।

পরে কোভ্যাক্স সুবিধার আওতায় জুলাইয়ের শেষ দিকে জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা শুরু হওয়ার পর আগস্টের প্রথম সপ্তাহে কোভিশিল্ডের টিকা দেওয়া শুরু হয়।

জাপান কোভ্যাক্সের অধীনে ৩০ লাখ ৫৯ হাজার ৪৬০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার পাঠায়।

আজকের বুলগেরিয়ার উপহারসহ এ নিয়ে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৪৬০ ডোজ টিকা এলো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com