1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

দেশে ২ কোটি ১৩ লাখের বেশি টিকা প্রয়োগ হয়েছে

  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

দেশে করোনা টিকা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ ডোজ টিকার প্রয়োগ হয়েছে। দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন মানুষ করোনা টিকার আওতায় এসেছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৪৬৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৯৪ হাজার ২৮০ জন মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯১ লাখ ১৮ হাজার ৬৫৩ আর নারী ৬৫ লাখ ১৭ হাজার ৮১০ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৫ লাখ ৫৯ হাজার ৭৫২ আর নারী ২১ লাখ ৩৪ হাজার ৫২৮ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৮ লাখ ৪৮ হাজার ৪৮২ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৭৮ লাখ ১৩ হাজার ৮২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯০ হাজার ৪৬৮ জন। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৭১১ ডোজ।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৭ লাখ ৭২ হাজার ৭৪২ এবং নারী ৪০ লাখ ৭৫ হাজার ৭৪০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ লাখ ২৬ হাজার ৬৭৫ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২১ হাজার ৮০৭ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩১ লাখ ৬২ হাজার ৭০২ এবং নারী ১৮ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১০ হাজার ৪০ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১১ হাজার ৭৬৭ জন।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৪৩ লাখ ২৯ হাজার ৪৭১ এবং নারী ৩৪ লাখ ৮৩ হাজার ৬১১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৭২ লাখ ৭৮ হাজার ৭৩৩ জন প্রথম ডোজ এবং ৫ লাখ ৩৪ হাজার ৩৪৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪০ লাখ ২৩ হাজার ২৮৫ এবং নারী ৩২ লাখ ৫৫ হাজার ৪৪৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩ লাখ ৬ হাজার ১৮৬ জন পুরুষ এবং নারী ২ লাখ ২৮ হাজার ১৬৩ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯০ হাজার ৪৬৮ ডোজ। টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৭ হাজার ৩৭০ এবং নারী ১৩ হাজার ৯৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৪০ হাজার ২১৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৪ হাজার ১২২ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৯১ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা প্রয়োগ হয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৭১১ ডোজ। এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৯৮ হাজার ৮২২ এবং নারী ১০ লাখ ৭৯ হাজার ৮৮৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৪ লাখ ৮৫ হাজার ৬৬৮ জন প্রথম ডোজ এবং ৯৩ হাজার ৪৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৪২ হাজার ৮০ এবং নারী ১০ লাখ ৪৩ হাজার ৫৮৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৫৬ হাজার ৭৪২ জন পুরুষ এবং নারী ৩৬ হাজার ৩০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫০১ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com