1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

আগস্টে গ্রামে গ্রামে টিকা

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১

গ্রামাঞ্চলের মানুষদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিশ্চিতে আগস্ট থেকে ক্যাম্পেইনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত বয়সের কেউ জাতীয় পরিচয় পত্র নিয়ে টিকা কেন্দ্রে আসলেই দেয়া হবে টিকা।

করোনারোধী টিকার সার্বিক বিষয় নিয়ে রোববার বিকেলে নিউজবাংলার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআরের) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর।

তিনি জানান, গ্রামের মানুষের টিকা নিশ্চিতে আগামী মাস থেকে ক্যাম্পেইন করে টিকা দেয়া হবে। শিশুদের বেশ কয়েকটি রোগ থেকে প্রতিরোধের জন্য নিয়মিত টিকাদান কর্মসূচি যেভাবে বাস্তবায়ন হয় অনেকটা সেভাবেই গ্রামে করোনা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হবে।

আলমগীর বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে যেসব টিকাদানকেন্দ্র রয়েছে। এসব টিকাদান কেন্দ্রে করোনার টিকা দেয়া হবে। সেখানে এসে মানুষ টিকা নিতে পারবেন। টিকা নিতে আসার সময় জাতীয় পরিচয় পত্র সঙ্গে নিয়ে আসতে হবে।’

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত গ্রামাঞ্চলে টিকার ক্যাম্পেইন চলবে। এ সময়ের মধ্যে ৬০ লাখ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে।

নিবন্ধন জটিলতার কারণে গ্রামাঞ্চলের অনেক মানুষ করোনারোধী টিকা নিতে আগ্রহী হচ্ছে না। এ জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি আরও সহজ করার উদ্যোগ নিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com