1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা আসছে আজ

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আজ মডার্নার ৩০ লাখ ডোজ টিকা দেশে আসছে। সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার পর একটি বিশেষ ফ্লাইটে টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার যুক্তরাষ্ট্র থেকে ৩০ লাখ ডোজ মডার্নার টিকা আসবে। টিকাগুলো সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার টিকাগুলো বিমানবন্দরে গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

শনিবার (১৭ জুলাই) রাষ্ট্রদূত আর্ল মিলার এক টুইট বার্তায় জানান, যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা সোমবার (১৯ জুলাই) ঢাকায় পৌঁছাবে। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে টিকা সরবরাহ বাড়াতে অঙ্গীকারবদ্ধ বলেও জানান মিলার।

এর আগে চলতি মাসের শুরুতে প্রথম যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে এসব টিকা পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com