
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩১ জনের মৃত্যু হয়েছে, যেটা একটি রেকর্ড বলে ধারণা করা হচ্ছে।
এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯এ মোট ১৮,১২৫ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, গত ১১ই জুলাই ২৩০ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ১৩,৩২১ জন।
এ নিয়ে মোট শনাক্ত হলেন ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন।
গত একদিনে ৪৫ হাজার ১২ টি নমুনা পরীক্ষা করে শনাক্তের এসব তথ্য পাওয়া গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩৬ জন পুরুষ আর ৯৫ জন নারী। এদের মধ্যে বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
ঢাকা বিভাগে বেশি মৃত্যু
গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে।
এদিন ৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর পরেই রয়েছে খুলনা বিভাগে। সেখানে ৫৭ জনের মৃত্যু হয়েছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply