1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

আগামী সপ্তাহে আরও ৫০ লাখ টিকা আসছে

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১

আগামীকাল শনিবার (১৭ জুলাই) চীন থেকে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা আসছে। এছাড়া সোমবার (১৯ জুলাই) জাতিসংঘের কোভ্যাক্সের মাধ্যমে আরও ৩০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। অর্থাৎ আগামী সপ্তাহে মোট ৫০ লাখ করোনার টিকা আসছে দেশে।

চীনের টিকা আসার বিষয়টি নিশ্চিত করে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, কোন ফ্লাইটে কয়টায় এ টিকা আসবে তা এখনও নিশ্চিত নই। তবে রাতে আসবে। আমাকে টিকা রাখার জন্য কোল্ড স্টোরেজ প্রস্তুত রাখতে বলা হয়েছে। আমি সে অনুযায়ী কাজ করেছি। আগামীকাল (শনিবার) দিনের বেলাতে সময় জানা যাবে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা ছিল এবং তার সুফল পেতে শুরু করেছি আমরা।

এদিকে, কোভ্যাক্সের অধীনে বাংলাদেশকে ৩০ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া জাপান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে তারা ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বাংলাদেশকে খুব শিগগিরই দেবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com