1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর করোনার টিকাদান শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

করোনার কারণে দেড় বছর ধরে বন্ধ বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় সেশনজটে পড়েছে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে তাই নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের টিকা।

এই লক্ষ্যকে সামনে রেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। দুই মাসের মধ্যে দেয়া হবে সাড়ে তিন লাখ শিক্ষার্থীকে। এরপরই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

সরকারের সিদ্ধান্ত, শিক্ষার্থীদের টিকা দিয়ে খোলা হবে বিশ্ববিদ্যালয়। সে লক্ষ্যে শুরু হয়ে গেছে টিকা কার্যক্রম। এরই মধ্যে প্রথম ডোজ নিয়েছেন অনেক শিক্ষার্থী।

সুরক্ষা অ্যাপের মাধ্যমে পাবলিক বিশ্ববিদল্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধন করা হচ্ছে। আর এরফলে শিক্ষার্থীরা নিজ নিজ জেলা থেকে টিকা দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, প্রথমে ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীকে টিকা দেয়া হচ্ছে। এরপর অনাবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। তারপর খোলা হবে বিশ্ববিদ্যালয়।

জাতীয়, উন্মুক্ত ও ইসলামি বিশ্ববিদ্যালয় বাদে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা সাড়ে ৩ লাখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com