1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

এ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা আসছে আগস্টে

  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১

করোনা প্রতিরোধে আগস্টের প্রথম সপ্তাহে দেশে আসছে ১০ লাখ ৮০০ ডোজ অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড। ক্যোভাক্সের আওতায় এই টিকা দেশে আসবে। গত ফেব্রুয়ারি মাসে গণটিকাকরণ কর্মসূচীতে যারা দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারেননি তাদের জন্য এই টিকা আনা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, যারা এখনও অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণ করা শেষে দ্বিতীয় ডোজ পাননি তাদের বিষয়ে নানামুখী চিন্তাভাবনা করছে সরকার। ভারতে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় সিরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন প্রাপ্তিতে সমস্যার সৃষ্টি হয়। তবে এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আনার জন্য যোগাযোগ করতে থাকে সরকার।

সূত্র জানায়, আগস্টের প্রথম সপ্তাহে ১০ লাখ ৮০০ ডোজ ভ্যাকসিন দেশে আসবে। এগুলো আসার পরে যারা দ্বিতীয় ডোজের ভ্যাকসিন এখনও নিতে পারেননি তাদের প্রয়োগ করার ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগস্টে বাংলাদেশে ১০ লাখ ডোজ এ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এ সংক্রান্ত একটি চিঠি এসেছে। তবে কবে ভ্যাকসিন আসবে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমরা ভ্যাকসিন পাব। এরই মধ্যে সেখান থেকে আমাদের কাছে ২৫ লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন এসে পৌঁছেছে। এছাড়াও আমাদের আগস্ট মাস থেকে এ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাওয়ার ইঙ্গিত পেয়েছি। আমরা আশা করি সময় মতো ভ্যাকসিন পেয়ে যাব। যারা সেকেন্ড ডোজের অপেক্ষায় আছে তারা আবার ভ্যাকসিন নিতে পারবে। দ্বিতীয় ডোজ যাদের আটকে আছে তাদের জন্য যুক্তরাষ্ট্র এই ভ্যাকসিন দেবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com