1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

করোনায় সাশ্রয় হলো আড়াই হাজার কোটি টাকা

  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১

করোনার কারণে গত বছরের মার্চ থেকে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বাবদ বেঁচে গেছে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। এই খাতে গত অর্থবছরে (২০২০-২১) বরাদ্দ দেয়া হয়েছিল ২ হাজার ২০০ কোটি টাকা। যা ছিল আগের অর্থবছরের চেয়ে প্রায় ৭০ কোটি টাকা বেশি।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মহামারির কারণে গেলো বছরের জানুয়ারি থেকে বাতিল হয়ে যায় আন্তর্জাতিক ফ্লাইট। এর ফলে মিটিং, সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালাসহ বৈশ্বিক নানা ইভেন্ডও স্থগিত হয়ে যায়। সে কারণে এসবের জন্য বরাদ্দকৃত প্রায় ২ হাজার কোটি টাকা খরচ হয়নি। একইভাবে সাশ্রয় হয়েছে ২০১৯-২০ অর্থবছরের প্রায় ৫০০ কোটি টাকা।

সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ ভ্রমণের ঘটনা ও প্রবণতা নিয়ে গণমাধ্যমে বেশ কিছু খবর প্রকাশিত হয়। রাজস্ব ও উন্নয়ন বাজেট থেকে সংকুলান করা এই অর্থ আটকে দেয়ারও দাবি ওঠে। যদিও আমলাতান্ত্রিক প্রশাসনে বিদেশ ভ্রমণে অব্যাহতভাবে বেড়েছে বরাদ্দ।

এমন প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়, যাতে বিদেশ ভ্রমণের অর্থ বরাদ্দ ৫০ শতাংশ কমানোর কথা বলা হয়েছে। জরুরি প্রয়োজন ও অনিবার্য কারণ ছাড়া এই খাতে অর্থ খরচ না করা এবং সব রুটিন ট্যুর বাতিলের বিষয়টিও উল্লেখ করা হয় তাতে।

এর আগে এমন বিদেশযাত্রা বন্ধে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তাতেও এই ধরনের প্রবণতা এবং খরচের রাশ টানা যায়নি, সেটি পেরেছে করোনা মহামারি, বলছেন কর্মকর্তারা।

এ ছাড়া মন্ত্রণালয়ের আরেক পরিপত্রে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য গাড়ি কেনায় বরাদ্দ অর্থের ৫০ শতাংশ খরচ করা যাবে। এতে করে চলতি অর্থবছরেও এই দুই খাতে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হওয়ার আশা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com