1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

[১] রাজশাহী, কুষ্টিয়া ও সাতক্ষীরায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

অনন্যা আফরিন:[২] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন। সোমবার (১৪ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

[৩] তিনি বলেন, মারা যাওয়া ১২ জনের মধ্যে সাতজন পুরুষ ও পাঁচজন মহিলা। এদের মধ্যে রাজশাহীর তিনজন চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নাটোরের দু’জন ও মেহেরপুরের একজন। এ নিয়ে গত ১৩ দিনে রাজশাহীতে মারা গেছেন ১৩৭ জন। এর মধ্যে ৮০ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

[৪] কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তে নতুন রেকর্ড ৯১ জন আক্রান্ত হয়েছে। করোনার শুরু থেকে এ পর্যন্ত ২৪ ঘন্টার বিবেচনায় এটিই সর্বোচ্চ শনাক্ত। আগের দিনের তুলনায় সংখ্যা ১শ বাড়িয়ে ২৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরেও বেড়েছে করোনার সংক্রামণ। ২৪ ঘন্টায় সেখানে ১৭ জন করোনায় শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হলো।

[৫] সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com