1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সাম্প্রতিক বিশ্বের অবস্থা বিবেচনা করে দেশের সব নাগরিককে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গতকাল তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশ্বের অনেক দেশেই করোনা পরিস্থিতির অবনমন হয়েছে। কোনো কোনো দেশ শক্ত অবস্থান নিয়েছে। আমাদেরও এসব বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে সচিব সাংবাদিকদের বলেন, ‘নো মাস্ক নো সার্ভিস’ এ নীতি কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে আরও তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন আমদানি ও প্রয়োগের বিষয়টি তুলে ধরেন। আগামী জুনের মধ্যে সাড়ে ৪ কোটি মানুষ ভ্যাকসিন পাবে। বর্তমানে ইপিআই কার্যক্রম জোরদার করা হচ্ছে। যারা ভ্যাকসিন প্রয়োগ করবেন তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দক্ষ লোক দিয়ে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আরও বলেন, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে দেশে ভ্যাকসিন আসবে। এখন ৩ কোটি এবং মে থেকে জুনের মধ্যে আরও ৬ কোটি ডোজ আসবে। একজন ব্যক্তি দুই ডোজ করে ভ্যাকসিন পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত যে কোনো ভ্যাকসিন দেশে আসতে পারে বলে তিনি জানান। বৈঠকে কুড়িগ্রাম জেলায় ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’ করার জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া একাদশ জাতীয় সংসদের আসন্ন নতুন বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন তার খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস নীতিমালাও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com