1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহজাহান আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ্জাহান আলীর ১৭ তম মূত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় সিংড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সিংড়া বাজার কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমআ আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিংড়া বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর।

এর আগে তাঁর স্মৃতির স্মরনে বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস ও শাহজাহান আলীর পুত্র উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সরফরাজ নেওয়াজ বাবু।

উক্ত মোনাজাতে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম আরিফ, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্যঃ ২০০৪ সালের ৭ আগষ্ট তিনি মারা যান। দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
কয়েকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। তার রাজনৈতিক জীবন ছিলো অনেক সাফল্যময় ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com