1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

মডার্নার আরো ৩০ লাখ টিকা আসছে সোমবার

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১

সোমবার দেশে আসছে মডার্নার আরো ৩০ লাখ ডোজ টিকা। জাতিসংঘের টিকাজোট কোভ্যাক্স থেকে এই টিকা পাচ্ছে বাংলাদেশ। এছাড়া, এ মাসেই আসছে অক্সফোর্ড ও সিনোফার্মের টিকার দুটি বড় চালান। টিকার মজুদ বাড়ায় সংরক্ষণ জটিলতা থাকলেও তা কাটিয়ে উঠছে স্বাস্থ্য বিভাগ।

দেশে আবারো জোরেশোরে শুরু হয়েছে গণটিকা কর্মসূচি। প্রতিদিন টিকা পাচ্ছেন প্রায় দুই লাখ মানুষ। সিটি করপোরেশনে মডার্না আর জেলা-উপজেলায় চলছে সিনোফার্মের টিকা।

দেশে টিকার নিবন্ধন কোটির ঘর ছাড়িয়েছে। প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ নিবন্ধন হচ্ছে। কিছু দিন আগেও টিকা নিয়ে সংকট থাকলেও এখন আর সেই অবস্থা নেই। একের পর এক চালান আসছে দেশে। সোমবার পৌঁছাবে মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা। এরআগেও কোভ্যাক্স থেকে মডার্নার ২৫ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ।

আগামী দেড় মাসে দেশে আসছে পৌনে দু্ই কোটি ডোজ টিকা। এরমধ্যে আছে ফাইজারের ৬০ লাখ। এই টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলিসয়াসে সংরক্ষণ করতে হয়। আর মডার্নার টিকা রাখতে হয় মাইনাস ২০ ডিগ্রিতে। ফলে স্বাস্থ্য বিভাগের জন্য নতুন চ্যালেঞ্জ টিকা সংরক্ষণ। এখন তিন কোটি ডোজ টিকা সংরক্ষণের ব্যবস্থা আছে সরকারের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com