1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

করোনা আপডেট : শনাক্ত ও মৃত্যু দুটিই কমেছে

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর হার কমেছে। টানা পাঁচ দিন করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃতের সংখ্যা ছিল দুই শতাধিক। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৮৭ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৬ জন আর ময়মনসিংহ বিভাগের ৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ১৪৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। করোনা পরিস্থিতি নিয়ে গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ২২৬ জনের মৃত্যু ও ১২ হাজার ২৩৬ জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গতকালের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৯৪৭টি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৩৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৬১ শতাংশ।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে করোনায় গতকাল পর্যন্ত মোট ১৭ হাজার ৪৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ হাজার ১৬৬ জন পুরুষ, নারী ৫ হাজার ২৯৯ জন। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭১ লাখ ৮৬ হাজার ৩৬৭টি। রোগী শনাক্ত হয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন। ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মৃত ১৮৭ জনের মধ্যে পুরুষ ১১৩ জন আর নারী ৭৪ জন। সরকারি হাসপাতালে ১৪৭ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন আর বাড়িতে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শতবর্ষী ১ জন, নব্বই ঊর্ধ্ব ৪ জন, আশি ঊর্ধ্ব ১২ জন, সত্তরোর্ধ্ব ৩০ জন, ষাটোর্ধ্ব ৫৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৩৬ জন, চল্লিশোর্ধ্ব ৩০ জন, ত্রিশোর্ধ্ব ১১ জন, বিশোর্ধ্ব ১১ জন, দশোর্ধ্ব ২ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com