
রাজশাহী বিভাগে করোনার সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু কমছে না। শুক্রবার (২ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের ৫ জেলায় করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের ১১ জনই বগুড়া জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীর ৪, চাঁপাইনবাবগঞ্জের ১, নওগাঁর ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯১০ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ হয়েছে ৮৫১ জনের শরীরে। শুক্রবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র মতে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে পাবনায় ২৪৪ জন। এছাড়া রাজশাহীতে ২৪১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪০ জন, নওগাঁয় ৪৯ জন, নাটোরে ৭৮ জন, জয়পুরহাটে ৩১ জন, বগুড়ায় ১০০ জন, সিরাজগঞ্জে ৬৮ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ৫৭ হাজার ৮৮৪ জন।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply