1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বাড়ির কাছে পৌঁছে যাচ্ছে করোনার নমুনা সংগ্রহের গাড়ি

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

দেশে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ ধারণ করেছে। এ অবস্থায় বিভিন্ন বুথে বেড়েছে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের চাপ। এই বাড়তি চাপের কারণে নমুনা দিতে আসা সুস্থ অনেকেরই ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা থেকে যাচ্ছে।

এ অবস্থায় চট্টগ্রাম নগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকসিয়াস ডিজিসেস (বিআইটিআইডি) নিয়েছে একটি ভিন্ন উদ্যোগ। তাদের এই উদ্যোগে সহযোগিতা করছে অন্তহীন নামে একটি ফাউন্ডেশন।

করোনার নমুনা সংগ্রহ করতে অন্তহীন ফাউন্ডেশনের একটি গাড়ি সপ্তাহে ছয়দিন যাচ্ছে নগরের ছয়টি আরবান ডিসপেনসারিতে। সেখানে দৈনিক ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ৩০টির মতো নমুনা সংগ্রহ করা হয়।

মাত্র সরকারি ফি ১০০ টাকা দিয়ে খোলা স্থানে নমুনা পরীক্ষা করতে পারছেন সাধারণ মানুষ। তবে কেউ যদি এই ফিও দিতে না পারেন তাহলে অন্তহীন ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিশোধ করা হয়।

এ বিষয়ে অন্তহীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুল হক জাগো নিউজকে বলেন, ‘গত বছর আমরা এই কার্যক্রম শুরু করেছিলাম। করোনা সংক্রমণ একটু কমে যাওয়ায় এই বছরের ২৮ ফেব্রুয়ারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এখন সংক্রমণ বাড়তে থাকায় আবার ১০ এপ্রিল থেকে চালু হয়েছে। তবে গতবারের চেয়ে এবারে একটু বেশি নমুনা সংগ্রহ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের গাড়িতে নমুনা দেয়ার পর পজিটিভ হলে ২৪ ঘণ্টার মধ্যে জানা যায়। কিন্তু নেগেটিভ হলে সরকারিভাবে তিনদিন পর এসএমএসের মাধ্যমে জানতে পারে।’

চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান বলেন, ‘তাদের আমরা অনুমোদন দিয়েছি যাতে জনসাধারণ খোলা স্থানে সহজে নমুনা দিতে পারে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com