1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে ৫হাজার ২০০ লিটার চোলাইমদসহ পাঁচজন আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
rab

নাাটোরে ৫ হাজার ২০০ লিটার চোলাইমদসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার ভোরে নাটোর সদর উপজেলার টলটলিয়াপাড়া ও লক্ষ্মীপুর-খোলাবাড়ীয়া কালিতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নাটোর সদর উপজেলার টলটলিয়া পাড়ার শিব চরন পাহান (৪০), চিরুনিল পাহান (৪০), সোনা মন্ডল (৪২), শান্ত পাহান (৩৮) এবং লক্ষিপুর খোলাবাড়ীয়া কালিতলা গ্রামের শ্রী সন্দ¦ীপ পাহান (৪০)।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার টলটলিয়াপাড়া ও লক্ষ্মীপুর-খোলাবাড়ীয়া কালিতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ৫ হাজার ২০০ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এই অভিযানে চোলাইমদ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে পাঁচজনকে আটক করা হয়।এ বিষয়ে নাটোর থানায় একটি মামলা দায়ের করে আটককৃতদের নাটোর থানায় সোপর্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com