নাাটোরে ৫ হাজার ২০০ লিটার চোলাইমদসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার ভোরে নাটোর সদর উপজেলার টলটলিয়াপাড়া ও লক্ষ্মীপুর-খোলাবাড়ীয়া কালিতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নাটোর সদর উপজেলার টলটলিয়া পাড়ার শিব চরন পাহান (৪০), চিরুনিল পাহান (৪০), সোনা মন্ডল (৪২), শান্ত পাহান (৩৮) এবং লক্ষিপুর খোলাবাড়ীয়া কালিতলা গ্রামের শ্রী সন্দ¦ীপ পাহান (৪০)।
র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার টলটলিয়াপাড়া ও লক্ষ্মীপুর-খোলাবাড়ীয়া কালিতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ৫ হাজার ২০০ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এই অভিযানে চোলাইমদ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে পাঁচজনকে আটক করা হয়।এ বিষয়ে নাটোর থানায় একটি মামলা দায়ের করে আটককৃতদের নাটোর থানায় সোপর্দ করা হয়েছে।