
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মজিরন খাতুন(২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার ৭ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে উপজেলার ৪ নং নগর ইউনিয়নের জালোড়া (ব্রিজ পাড়া) গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মজিরন খাতুন একই এলাকার জনৈক আবুল হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানায়, আজ ৭ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে ৪ নং নগর ইউনিয়নের জালোড়া (ব্রিজ পাড়া) গ্রামে নিজ ঘরে টেলিভিশনের সঙ্গে ডিস লাইনের সংযোগ দিতে যান মজিরন খাতুন। এ সময় খোলা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত হাত পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply