1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বড়াইগ্রামে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, স্কুল শিক্ষিকা নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মোছা. রওশন আরা বেগম (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তার স্বামী মোটরসাইকেল আরোহী মো. ফিরোজ হোসেন।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার লক্ষ্মিকোল-কয়েনবাজার সড়কের জালোরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রওশন আরা উপজেলার আটাইল গ্রামের মো. ফিরোজ হোসেনের স্ত্রী। তিনি ছাতইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে স্কুল শিক্ষিকা রওশন আরা বেগম স্বামীর মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন। পথে লক্ষ্মিকোল-কয়েনবাজার সড়কের জালোরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে অসা একটি ট্রাক তাদের ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই রওশন আরার মৃত্যু হয় এবং স্বামী ফিরোজ হোসেন আহত হন। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com