1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

চসিকের আড়াই হাজার কোটি টাকার প্রকল্প

  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

নাগরিক সেবা আরও বাড়াতে সড়ক উন্নয়ন, সম্প্রসারণ, ওভার ব্রিজ নির্মাণসহ বেশকিছু অবকাঠামোগত কাজ সম্পন্ন করতে প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। প্রি-একনেকে অনুমোদন পাওয়া বিরাট এ প্রকল্প এখন একনেকে অনুমোদিত হওয়ার অপেক্ষায়। মেগা প্রকল্পের আওতায় কর্পোরেশন এ কাজগুলো করতে পারলে আমূল বদলে যাবে বন্দরনগরী চট্টগ্রাম। চসিক সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ছাড়াও আরও অনেকগুলো সড়ক মেরামত করা হবে। নির্মাণ করা হবে ৩৮টি ওভারব্রিজ, ১৪টি ব্রিজ, ২২টি কালভার্ট ও ১০টি গোল চত্বর। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হবে বিমানবন্দর সড়ককে চারলেনে উন্নীতকরণ। এ সড়কে নির্মাণ করা হবে ৬০০ মিটার ওভারপাস। প্রকল্পের অধীনে ৭৬২ দশমিক ৮৩ কিলোমিটার সড়কের উন্নয়ন করা হবে। আড়াই হাজার কোটি টাকার যে প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় তারমধ্যে রয়েছে ফ্রোটিলা মোড় থেকে ডাইডক ওমেরা পর্যন্ত ৩ দশমিক ১৪ কিলোমিটার সড়কের উন্নয়ন। একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে ২ হাজার ৪৯৯ কোটি টাকার এই মেগা প্রকল্পটি। আজ মঙ্গলবার এটি একনেক সভায় উপস্থাপিত হতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com