1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করব’

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবশ্যই রায় কার্যকর করা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতিসভায় তিনি এ কথা বলেন।

শুক্রবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন আইনমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর বাকি খুনিরা যারা পলাতক আছে, যতই সময় লাগুক, তাদেরকে দেশে ফিরিয়ে এনে অবশ্যই রায় কার্যকর করব।

তিনি আরও বলেন, আমি শুধু এটুকু বলে রাখতে চাই, আমরা বঙ্গবন্ধুর খুনিদের সম্পর্কে জানি, তারা কে কোথায় আছে। আমরা তাদেরকে ধরে আনব এবং সেই চেষ্টা অব্যাহত আছে।

আইনমন্ত্রী বলেন, দেশে করোনা মহামারি চলছে। এ সময়ে উপজেলায় কোনো জনসমাগম ঘটিয়ে কাঙালি ভোজ না করে অসহায় হতদরিদ্র এক হাজার সেলুন ও চা-দোকানিকে খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার, পৌর মেয়র ও যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়নসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com