1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

টিকা ছাড়া বের হলেই শাস্তি

  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১

‘যদি আমরা দেখি যে আমাদের এ আবেদন-নিবেদন, অনুরোধে কাজ হচ্ছে না, স্বাস্থ্যবিধি মেনে চলছে না, মাস্ক পরিধান করছে না, তাহলে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকার হয়তো অধ্যাদেশ জারি করবে। যেহেতু এখন পার্লামেন্ট চালু নেই, আইন করতে পারবে না। অধ্যাদেশ জারি করে হলেও কিছু শাস্তি ইনফোর্স করার ক্ষমতা বিভিন্ন লেভেলে দেয়া হতে পারে।’

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়া ছাড়া ১৮-ঊর্ধ্ব কোনো ব্যক্তি ঘরের বাইরে যেতে পারবেন না বলে জানিয়েছে সরকার। এটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা হবে বলেও সতর্ক করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চার মাসের বেশি সময় পর ১১ আগস্ট থেকে পর্যায়ক্রমে স্বাভাবিক হতে যাচ্ছে দেশ। চলবে যানবাহন, খুলবে অফিস-আদালত, দোকানপাট। কিন্তু টিকা নেয়া ছাড়া কেউ বাইরে যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে সরকার।

করোনা পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত আন্তমন্ত্রণালয়ের বৈঠক শেষে মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘যারা ১১ তারিখ থেকে মুভ করবে, ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কোনো লোক শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। ১৮ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যদি রাস্তাঘাট, গাড়িতে, মোটরসাইকেল বা বাইসাইকেলে, টেম্পো বা বাসে বা ট্রেনে হোক, নো বডি অ্যালাউ টু মুভ, তাদের অবশ্যই ভ্যাকসিননেটেড হতে হবে।’

৭ আগস্ট সারা দেশে প্রান্তিক পর্যায় থেকে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। ১৪ হাজার কেন্দ্রে টানা সাত দিনে এক কোটি মানুষকে টিকার আওতায় আনবে সরকার।

মোজাম্মেল হক বলেন, ‘আমরা তাদের সুযোগ করে দিচ্ছি, অগ্রাধিকার দিচ্ছি, গ্রামে গ্রামে ভ্যাকসিন আমরা পৌঁছিয়ে দিচ্ছি। বলতে পারবে না, আমরা এসে পাই না, শুধু ঢাকা শহরে হবে না, ১৪ হাজার কেন্দ্রে ভ্যাকসিন দেয়া হচ্ছে। আমরা ১১ তারিখ থেকে কঠোরভাবে সেগুলো প্রয়োগ করব।’

করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানাতে সরকার কঠোর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, ‘এমন কথাও আসছে, যদি তারা আইন না মানে, তাহলে সরকার হয়তো অধ্যাদেশ জারি করবে। যেহেতু এখন পার্লামেন্ট চালু নেই, আইন করতে পারবে না। অধ্যাদেশ জারি করে হলেও কিছু শাস্তি ইনফোর্স করার ক্ষমতা বিভিন্ন লেভেলে দেয়া হতে পারে।’

তিনি বলেন, ‘যদি আমরা দেখি যে আমাদের এ আবেদন-নিবেদন, অনুরোধে কাজ হচ্ছে না, স্বাস্থ্যবিধি মেনে চলছে না, মাস্ক পরিধান করছে না, তাহলে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com