1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বাগেরহাটে পানিবন্দি মানুষের মধ্যে সেনাবাহিনীর খাদ্য বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

বাগেরহাটের শরণখোলায় পানিবন্দি অসহায় মানুষের মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

টানা অতিবৃষ্টির পানিতে বাগেরহাটের অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। পানিবন্দি এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২৮ পদাধিক ব্রিগেডের ৪৩ বীর ইউনিটের ৭ ডিভিশনের সদস্যরা। সেনাসদস্যরা শরণখোলার উপজেলার বগি, সাউথখালী ও সুড়িয়াখালী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। সেনা সদস্যদের নিজস্ব রেশন বাঁচিয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাপ্টেন মো. হাসান মোরশেদ।

ক্যাপ্টেন হাসান বলেন, করোনা পরিস্থিতিতে পানিবন্দি হয়ে দরিদ্র মানুষগুলো আরও বেশি অসহায় হয়ে পড়েছে। এজন্য সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com