1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

চতুর্থ দফায় ভারত থেকে আসলো আরও ২শ টন তরল অক্সিজেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

দেশে করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগীদের চিকিৎসার্থে ভারত থেকে চতুর্থ দফায় আনা হয়েছে ২শ টন তরল অক্সিজেন। রবিবার (১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ২০০ টন অক্সিজেনের (এলএমও) চতুর্থ চালান নিয়ে ইন্দো-বাংলা এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে ।

বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনদে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব। সকালে থেকে চলে অক্সিজেনবাহী ট্যাংক লরিতে খালাস কার্যক্রম। ট্রেন থেকে খালাশ করে সড়ক পথে বহনের জন্য অক্সিজেনবাহী ট্যাংক লরিতে খালাস কার্যক্রম। খালাস শেষে ট্যাংক লরিগুলো ২০০ টন করে অক্সিজেন নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে নেয়ার পরে চাহিদা অনুযায়ী তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে।

উল্লেখ্য, এর আগে ভারত থেকে ৩ ধাপে আসা ৬০০ টন তরল অক্সিজেন সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এরপর গতকাল আবার ২০০ টন আসলে সকাল থেকে চলছে খালাস কার্যক্রম। সন্ধ্যা নাগাদ সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে শেষ ট্যাংক লরিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট এর উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানা গেছে। এ নিয়ে ৪ বারে ২০০ টন করে সর্বমোট ৮০০ টন অক্সিজেন রেলপথে দেশে এলো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com