1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

কিছুটা শিথিল করে লকডাউনের সময় বাড়ানোর চিন্তা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান ‘কঠোর বিধিনিষেধ’ কিছুটা শিথিল করে সময় বাড়ানোর চিন্তা করছে সরকার।

বিষয়টি নিয়ে মঙ্গলবার সরকারের শীর্ষ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা সোমবার জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ৬ আগস্ট থেকে সরকারি-বেসরকারি অফিস সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত আসতে পারে। এরপর পর্যায়ক্রমে দোকানপাট, হোটেল-রেস্তোরাঁ ও গণপরিবহন চালু করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা জানান, লকডাউন শিথিল করা হলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কঠোর নজরদারি করা হবে। গ্রামে গ্রামে গণটিকা কর্মসূচি চলবে।

করোনার সংক্রমণ রোধে ১ জুলাই থেকে শুরু হওয়া ‘কঠোর’ লকডাউন ১৫ জুলাই ঈদের জন্য শিথিল হয়। আট দিন পর ২৩ জুলাই থেকে ‘কঠোরতম’ বিধিনিষেধ চলছে, যা আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com