1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

চাঁদপুরে ১ আগস্ট চালু হচ্ছে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

চাঁদপুর জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে ভর্তি রোগীদের অক্সিজেন সেবা নিরবচ্ছিন্ন করতে ১ আগস্ট থেকে চালু হচ্ছে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট।

শুক্রবার (৩০ জুলাই) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিব উল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্ল্যান্টের চিফ টেকনিকাল অফিসার সোহরাব উদ্দিন জানিয়েছেন সব কিছু ঠিক থকলে ১ আগস্ট থেকে আমরা লিকুইড অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করতে পারবো। মূল প্ল্যান্টটিতে তৈরি হবে ছয় হাজার লিটারের অক্সিজেন গ্যাস। যা অক্সিজেনে রূপান্তর হয়ে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারে দাঁড়াবে।‘

সিভিল সার্জন বলেন, ‘এই লিকুইড অক্সিজেন প্ল্যান্ট চালু হলে শুধু চাঁদপুর নয় আশপাশের জেলার রোগীরাও এর সুবিধা নিতে পারবেন। ইউনিসেফের অর্থায়নে ও সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হয়।’

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৯৭ জন। মৃত্যুবরণ করেছেন ১৬৫ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com