1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

ব্রুনাইয়ের সুলতান ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে শেখ হাসিনার আম

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১

ব্রুনাই দারুসসালাম’র সুলতান হাজী হাসসান আল-বলকিয়াহ মইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলী সাইফুদ্দিন সা’দুল খাইরি ওয়াদ্দিন এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি করে দুই হাজার কেজি ‘হাঁড়িভাঙ্গা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, উপহারের এক হাজার কেজি আম ২৪ জুলাই ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এরপর আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে জাকার্তা বাংলাদেশী দূতাবাস রবিবার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্দোনেশিয়াতে উপহার হিসেবে প্রেরিত এক শ’ কেজি আম গ্রহণ করে। ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জোকো উইদোদো’র জন্য উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আমগুলো মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যালেসের প্রটোকল অফিসার, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা ও ইন্দোনেশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অফিসার গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com