1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

জরিমানা না করে খাদ্য দিয়ে রিকশাচালকদের বাড়ি পাঠিয়ে দিলেন ইউএনও

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১

পিরোজপুরে লকডাউন অমান্য করে অটোরিকশা নিয়ে রাস্তায় আসা চালকদের জরিমানার বদলে খাদ্য সহায়তা দিয়ে বাড়ি
পাঠিয়ে দিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা।

শনিবার (২৪ জুলাই) পিরোজপুর পৌরসভার বিভিন্ন স্থানে ঘুরে এ খাদ্য সহায়তা দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির আহম্মেদ।

ইউএনওর এমন উদ্যোগকে আটোরিকশা চালকসহ স্থানীয়দের মধ্যে বেশ প্রভাব ফেলেছে।

জানা গেছে, দেশে করোনা সংক্রমণের তৃতীয় ধাপে দেশব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনে পিরোজপুর সদর উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় কিছু অটোরিকশা ও রিকশাচালককে গাড়ি চালাতে দেখা যায়। ওই সব চালকদের গাড়ি চালানো বন্ধ রাখার জন্য ও লকডাউনের আদেশ মেনে চলতে উৎসাহিত করতে প্রচারণা চালানো হয়। আর এ জন্য ওই চালকদের প্রত্যেককে খাদ্যসামগ্রী দিয়ে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়।

একই দিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদের নেতৃত্বে পৌর এলাকার পাড়েরহাট রোড, রানীপুর, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় শতাধিক চালকদের এ খাদ্য সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস।

খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদ বলেন, অটোরিকশাচালকরা পেটের টানে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে। তাই তাদের প্রথমেই জরিমানা করলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই তাদের বিষয়টি মানবিকভাবে চিন্তা করে জরিমানা না করে লকডাউন কার্য়কর করতে উৎসাহিত করাসহ তাদের এক সপ্তাহের খাদ্যসামগ্রী দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ সময় খাদ্য সহায়তা পাওয়া অটোরিকশাচালক উপজেলার ভাইজোড়া গ্রামের আব্দুল জাফর শেখ বলেন, অটোরিকশা চালিয়ে করোনা সংক্রমিত হওয়ার ভয় থাকলেও পেটের টানে রাস্তায় নামি। ইউএনও স্যারের উদ্যোগে খাদ্য সহায়তা পেয়ে আমি খুব খুশি। এখন থেকে আমি সরকারি নিষেধ মেনে চলবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com