1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সারাদেশে ২৪১টি ডিজিটাল হাটের উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

অনলাইনে কুরবানির পশুর হাট উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। সারাদেশে অনলাইনে ২৪১টি ডিজিটাল হাট যুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ই-কমার্স এসোসিয়েশনের (ই-ক্যাব) উদ্যোগে এটুআই-এর কারিগরি সহযোগিতায় ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ অনলাইন হাটের উদ্বোধন করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, এটুআই-এর প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান ও যুগ্ম প্রকল্প পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির।
ই-ক্যাব সভাপতি শমী কায়সার ডিজিটাল হাটের প্রেক্ষাপট এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল তথ্য-উপাত্ত তুলে ধরেন। একই সঙ্গে এটুআই-এর ই-কমার্স প্রধান রেজোয়ানুল হক জেমি ডিজিটাল হাটের বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
শ ম রেজাউল বলেন, জনসমাগম থেকে দূরে থাকতে হবে। ডিজিটাল ব্যবস্থাকে রপ্ত করতে হবে এবং কাজে লাগাতে হবে। সারাদেশ ডিজিটাল ব্যবস্থায় এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষও এ ব্যবস্থায় যুক্ত হতে পারছে। এ বাস্তবতায় বিকল্প ব্যবস্থা হিসেবে ডিজিটাল হাট সময়োপযোগী উদ্যোগ। এ বছর মোট কুরবানির পশুর ২৫ শতাংশ ডিজিটাল ব্যবস্থায় বিপণনের লক্ষ্য রয়েছে। এ পর্যন্ত প্রায় ১ হাজার ১১৬ কোটি টাকা মূল্যের ১ লাখ ৫৭ হাজার গবাদি পশু ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রয় হয়েছে। এটি খুবই আশাব্যঞ্জক। তিনি বলেন, সমৃদ্ধ আধুনিক ডিজিটাল বাংলাদেশের সুবিধা সবাই ভোগ করছে। এক সময়ের বিদ্রুপকারীরাও এ সুবিধা ভোগ করছে।
প্রসঙ্গত, বিদ্যমান পরিস্থিতিতে সারাদেশে সব জেলা ও উপজেলার কুরবানির পশু ক্রেতা-বিক্রেতাদের একই প্ল্যাটফর্মে আনতে ডিজিটাল হাট চালু হয়েছে। (িি.িফরমরঃধষযধধঃ.হবঃ) প্ল্যাটফর্মে সারাদেশে ২৪১টি ডিজিটাল হাট যুক্ত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com