1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

রাজশাহী বিভাগে এক দিনে ৯৬২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৭

  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১

রাজশাহী বিভাগে গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে পাঠানো বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ নমুনা পরীক্ষা হয়েছে। ৪ হাজার ৫৫৪ জনের নমুনা পরীক্ষায় ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ১২ শতাংশ। এটি বিভাগে গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার। আগের দিন ২ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৩৬২ জনের। শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪৯ শতাংশ।

নতুন শনাক্ত ৯৬২ জন নিয়ে বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা ৫২ হাজার ৮৭৯। তাঁদের মধ্যে ২৪ ঘণ্টায় রাজশাহীতে শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ৩২৫ জন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৫৮, নওগাঁয় ৭১, নাটোরে ১৩১, জয়পুরহাটে ৬৮, বগুড়ায় ১০১, সিরাজগঞ্জে ৭৩ ও পাবনায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহী, নাটোর ও বগুড়া জেলায় চারজন করে মারা গেছেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে দুজন, জয়পুরহাটে দুজন ও নওগাঁয় একজন মারা গেছেন। এর আগের দিন ৯ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ৮২৬। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৩৭৩ জনের মৃত্যু হয়েছে বিভাগের বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী জেলায় ১৪৯ জনের। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১০৪, নওগাঁয় ৭৩, নাটোরে ৪৯, জয়পুরহাটে ২৬, সিরাজগঞ্জে ২৯ ও পাবনায় ২৩ জন করোনায় মারা গেছেন।

চলতি মাসে এক দিনে সর্বোচ্চ সুস্থ
রাজশাহী বিভাগে করোনা শনাক্তের সংখ্যা বাড়লেও সুস্থ হওয়া রোগীর সংখ্যা কম ছিল। গত ২৪ ঘণ্টায় বিভাগে চলতি মাসে এক দিনে সর্বোচ্চ ৭৫৭ করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ হলেন ৩৭ হাজার ৯৪৭ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সুস্থ হয়েছেন ঈদের পর করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৯৭ জন। এ ছাড়া রাজশাহীতে ৮৫, নওগাঁয় ১০৫, নাটোরে ৬, জয়পুরহাটে ৪৬, বগুড়ায় ৫১, সিরাজগঞ্জে ৫৩ ও পাবনায় ১৪ জন সুস্থ হয়েছেন।

বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৬০০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬১ জন। বিভাগে হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ৩৩২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, গত শুক্রবার ছুটির দিন কম নমুনা পরীক্ষা হয়েছিল। গতকাল তা বেড়েছে। এ সময় করোনার সংক্রমণও ধরা পড়েছে বেশি। তবে বিভাগে ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন বেশি রোগী।

(prothomalo.com)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com