1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

ট্রেন যাত্রীদের জন্য আরও সুখবর আসছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

বৈশ্বিক মহামারি নিয়ন্ত্রণের বিধিনিষেধের মধ্যে আরও ৯ জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার থেকে এসব ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে ট্রাফিক ট্যান্সপোর্ট শাখা।

রবিবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের ট্র্যাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৮ জুন) থেকে অর্ধেক টিকেট রেলওয়ে কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হবে।

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার জানিয়েছেন, আমরা ধীরে ধীরে রেলপথে ট্রেন পরিচালনা বাড়িয়ে দিচ্ছি। এখন চলাচল করছে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন। তার সঙ্গে ৯ জুন থেকে যুক্ত হচ্ছে ৯ জোড়া আন্তঃনগর ট্রেন। মেইল ও কমিউটার ট্রেন চলছে ৯ জোড়া, আরও ১০ জোড়া পরিচালনা করা হবে ৯ জুন থেকে।

করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে গত ৫ এপ্রিল সরকার লকডাউনের বিধিনিষেধ আরোপ করলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সরকার বিধিনিষেধ শিথিল করলে ২৪ মে থেকে ট্রেন চালানোর ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com