1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বিমান বাহিনীর নতুন প্রধান শেখ আব্দুল হান্নান

  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন শেখ আব্দুল হান্নান।
আগামী ১২ জুন তিনি দায়িত্ব নেবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে।

বর্তমানে এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি নিয়ে বিমান বাহিনী প্রধানের দায়িত্ব নেবেন।

“আগামী ১২ জুন ২০২১ তারিখ অপরাহ্ণে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক উক্ত তারিখ অপরাহ্ণ থেকে ৩ (তিন) বৎসরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে,” বলেছে আইএসপিআর।

শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীতে এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন সেরনিয়াবাত। তিনি ২০১৮ সালে তিন বছরের জন্য বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com