1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সাগর থেকে ১২ নাবিককে উদ্ধার বিমানবাহিনীর

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল সাগরে ডুবে যাওয়া পাথরবোঝাই একটি লাইটারেজ জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বিমানবাহিনী।

বুধবার বঙ্গোপসাগরে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর সংলগ্ন এলাকা থেকে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়। এর পর তাদেরকে চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে নিয়ে আসা হয়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিমানবাহিনী সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে এমভি সানভ্যালি-৪ নামের লাইটারেজ জাহাজটি চট্টগ্রামের মাঝিরঘাট থেকে পাথর বোঝাই করে ঢাকার হাসনাবাদে যাচ্ছিল। পথে ভাসানচর সংলগ্ন সাগরের ৯ নম্বর বয়া, নতুন চ্যানেল আক্তার বানু ডোবা এলাকায় পৌঁছালে রাত ৮টার দিকে ঝড়ের কবলে পড়ে জাহাজটি। এক পর্যায়ে জাহাজে পানি ঢুকতে শুরু করে। তখন উদ্ধারের জন্য সাহায্য চান জাহাজটির নাবিকরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ভাসানচর সংলগ্ন এলাকায় লাইটারেজ জাহাজটির ডুবে যাওয়ার খবর বিমানবাহিনীর কাছে পৌঁছলে দ্রুত দুটি এডব্লিউ-১৩৯ সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার বঙ্গোপসাগরে অনুসন্ধান চালিয়ে ১২ নাবিককে উদ্ধার করে।

বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার সাইফুল আলম জানান, নাবিকদের উদ্ধারের পর জাহাজটির মালিককে খবর দেওয়া হয়। সব নাবিকই সুস্থ রয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com