1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

লেখাপড়া শিখে খামার করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১

দেশের যুব সমাজকে লেখাপড়া শিখে মাছের খামার করে সাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এক ভিডিও বার্তায় এ পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করেছে। মানুষের খাদ্য পুষ্টি নিশ্চিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। ১০০ টি অর্থনৈতিক অঞ্চলে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্পকে। সেখানে মাছ প্রক্রিয়াজাত ও বাজারজাত করার সুযোগ থাকছে। যুব সমাজ বেকার না থেকে বিনা জামানতে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়ে এখন নিজের পায়ে দাঁড়াতে পারবে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, খাল-বিলসহ দেশের জালাধারগুলো সংস্কারের কাজ চলছে। দেশে মাছ উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা নেয়া হচ্ছে। ২৭ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্য থাকলেও এখন ৫০ লক্ষ্য মেট্রিক টন উৎপাদন করা শুরু হয়েছে। ইলিশ উৎপাদনে এক নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশের মানুষ এখন খাদ্য ও পুষ্টিহীনতায় ভুগছেনা বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। সকল ক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং জাতির পিতার আদর্শ নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com