1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যাবে বঙ্গবন্ধু শস্যচিত্রের ধান

  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া বগুড়ায় ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র ১০০ বিঘা জমির যাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। তবে এর কিছু অংশ স্থানীয় কৃষক এবং এই প্রজেক্টের সঙ্গে জড়িত শ্রমিকরা পাবেন বলে জানিয়েছে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ জাতীয় পরিষদ।

শনিবার (২০ মার্চ) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ জাতীয় পরিষদের প্রধান উপদেষ্টা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম।

বাহাউদ্দিন নাছিম বলেন, ধান পাকলে আমরা শুধু ধানের শীষটুকু কেটে নেব এবং বাকি অংশগুলো মাটির সঙ্গে মিশে যাবে। এর পর উৎপাদিত এই ফসল যাবে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে। অনেক আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি সেখান থেকে এই ফসল বীজ হিসেবে দেশের অন্যান্য জেলার কৃষকরাও পাবেন। এই শিল্পকর্মটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়ার পাশাপাশি সারাদেশের কৃষকদের উজ্জীবিত করেছে। “শস্যচিত্রে বঙ্গবন্ধু” বিষয়টি দেশের কৃষকদের ধান চাষে অনুপ্রেরণা যোগাবে। এতে বগুড়ার কৃষকরা নিজেদের সম্মানিত বোধ করেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আগামী ৫০ সালের মধ্যে দেশের জনসংখ্যা তিনগুণ বেড়ে যাবে। যেহেতু ধানই আমাদের প্রধান ফসল সুতরাং ধানের এই উৎপাদন ধরে রাখার জন্য আমরা কৃষকদের ধান চাষে অনুপ্রাণিত করতে চাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com