1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

শেখ হাসিনাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে আরেকটি চলচ্চিত্র

  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১

‘হাসিনা : অ্যা ডটারস টেল’র পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনীর ওপর ভিত্তি করে নির্মাণ করা হচ্ছে নতুন চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’। এটিএন এন্টারটেইনমেন্টের উদ্যোগে এবং বসুন্ধরা গ্রম্নপের পৃষ্ঠপোষকতায় চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজকাহন হলে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। সংগীতশিল্পী অনন্য রুমা স্বল্পদৈর্ঘ্য হ পৃষ্ঠা ১৫ কলাম ১

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন।

জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ভার্চুয়ালি মহরত অনুষ্ঠানের উদ্বোধন করেন। মহরত অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। এছাড়াও এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মহরত অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ শিরোনামে এই চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ সময়োপযোগী। আমাদের প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা। বঙ্গবন্ধু কন্যার জীবনের বিভিন্ন দিক বাংলা ও বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করবে এই চলচ্চিত্র। এর একটা আলাদা আবেদন রয়েছে।

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইতিহাস অনেক মধুর। তার রাজনৈতিক জীবন অনেক বর্ণাঢ্য। সেই নেতার জীবনের বিভিন্ন দিক এই চলচ্চিত্রে যথাযথভাবে উঠে আসবে বলে আমি আশা প্রকাশ করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com