1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় এডিবি

  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১

করোনাভাইরাস মহামারী মোকাবেলা এবং দেশব্যাপী টিকা কার্যক্রম সফলভাবে শুরু করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এডিবির আবাসিক পরিচালক মনমোহন পারকাশের কণ্ঠে এই প্রশংসা ঝরে বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন।

বাংলাদেশ সরকারের গণ টিকাদানের প্রশংসা করে মনমোহন বলেন, সফলভাবে টিকা কর্মসূচি চালিয়ে যাওয়া এশিয়ার তিনটি দেশের মধ্যে বাংলাদেশ একটি।

টিকাদান কর্মসূচিতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার সহায়তা করতে এডিবির পক্ষ থেকে প্রস্তাব এসেছে বলেও জানান ইমরুল।

তিনি বলেন, মহামারীর ক্ষতি পোষাতে বাংলাদেশের সব অর্থনৈতিক খাত খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন পারকাশ।

ঢাকা-বরিশাল-পটুয়াখালী-পায়রা রেল লাইন নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে এডিবি কর্মকর্তাকে জানান মাননীয় প্রধানমন্ত্রী।

সাক্ষাতে এডিবির দুটি প্রকাশনা Asia’s Journey to Prosperity: Policy, Market, and Technology Over 50 Years এবং Southwest Bangladesh Economic Corridor Comprehensive Development Plan প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মনমোহন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com