1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চিঠি মিয়ানমারকে

  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে মিয়ানমারকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। নতুন বছরে মিয়ানমারের স্টেট কাউন্সিল দপ্তরের মন্ত্রী তিন সোয়েকে একটি চিঠি দেওয়া হয়েছে। ১ জানুয়ারি দেওয়া এ চিঠিতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাপান বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আবদুল মোমেন। তিনি এক প্রেস ব্রিফিংয়ে আরো বলেন, মিয়ানমারে জাপানের অনেক বড়

\হবিনিয়োগ রয়েছে। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ফেরাতে ভারত এবং চীনও কাজ করছে। তারা সবাই চাইছে, এ সংকটের সমাধান হোক।

এদিকে, বিদেশি রাষ্ট্রদূতদের ভাসানচর পরিদর্শনে নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি জানান, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারকে চিঠি দেওয়া হয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, ভাসানচর নিয়ে অনেক মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। সে কারণে আমরা বিদেশি রাষ্ট্রদূতদের ভাসানচরে নিয়ে যেতে চাই। তাদের ভাসানচর দেখাতে চাই। তারা দেখলেই বুঝবেন, সেটা নিরাপদ এলাকা।

তিনি বলেন, কেউ কেউ বলছেন, আমরা নাকি পয়সা দিয়ে রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে গেছি। তবে আমি বলতে চাই, কোনো রোহিঙ্গাকে পয়সা দিয়ে ভাসানচর নিয়ে যাওয়া হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ফোর জি নেটওয়ার্ক রয়েছে। ইন্টারনেট ব্যবহার করে অনেক রোহিঙ্গা নারী বিদেশিদের বিয়ে করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com