1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

প্রতি জেলায় নির্মাণ হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সৃজনশীল প্রতিভার অধিকারী শেখ কামালের অবদানকে দেশের প্রতিটি তরুণের কাছে তুলে ধরতে দেশের ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার তৈরি করা হচ্ছে। প্রতিটি সেন্টারে একটি মুক্তিযুদ্ধ ও শেখ কামাল ডিজিটাল কর্নার প্রতিষ্ঠা করা হবে। ডিজিটাল কর্নারে শেখ কামালের বর্ণাঢ্য ও কর্মময় জীবন তুলে ধরা হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিংড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পলক বলেন, প্রতিটি জেলায় একটি করে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। শেখ কামাল যে বয়সে জীবনকে তুচ্ছ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকে আধুনিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রেখেছিলেন, ঠিক সেই বয়সের ছেলে-মেয়েরাই এসএসসি-এইচএসসি পাস করে ওই ইনকিউবেশন সেন্টার থেকে ৬ বা ১২ মাসের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করে যার যার শহরে আত্মকর্মসংস্থান করতে পারবে। ২০৪১ সাল নাগাদ এসব আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে ১০ লাখের অধিক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিয়ে ৫ লাখের বেশি তরুণের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

পলক নাটোরের সিংড়ায় শেখ কামাল স্মৃতি ফুটবল একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান। সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিংড়া আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com