1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

যাত্রীবাহী ট্রেন চালানোর প্রস্তুতি

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

লকডাউনের বিধিনিষেধ শেষে আগামী ১১ অগাস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ১৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জনিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে এবং কাউন্টার বন্ধ থাকবে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই দেশে কঠোর লকডাউনের কঠোর বিধিনিষেধ আরোপ হলে অন্যসব যাত্রীবাহী গণপরিবহনের মত ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়। ঈদ ঘিরে ১৫ জুলাই থেকে ২২ জুলাই লকডাউন শিথিল করা হলে রেলপথ মন্ত্রণালয়ও ট্রেন চালু করে।

এরপর ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু হলে ট্রেনও থেমে যায়। সেই বিধিনিষেধের সময়সীমা আরো পাঁচ দিন বাড়িয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

কোভিড পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, ১১ অগাস্ট থেকে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস খুলবে। সীমিত পরিসরে ‘রোটেশন করে’ যানবাহন চলবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রেলপথ মন্ত্রী বৃহস্পতিবার বলেন, সরকার ১১ তারিখ থেকে সীমিত পরিসরে যানবাহন চলাচলের সিদ্ধান্ত জানিয়েছে, এ সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। ঈদের সময় যেভাবে ট্রেন পরিচালনা করেছিলাম সেভাবে ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছি। তবে সবকিছুই নির্ভর করবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com