1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

জাপান থেকে ঢাকার পথে অ্যাস্ট্রাজেনেকার ৮ লাখ ডোজ টিকা

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১

করোনা প্রতিরোধে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে পাওয়া প্রায় ৮ লাখ ডোজ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার পথে রওনা হয়েছে। শনিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এ অ্যাস্ট্রাজেনেকার টিকা পৌঁছাবে বলে জানা গেছে।

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, জাপান থেকে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার পথে রওনা দিয়েছে।

জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়েছে। সেখানে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। এছাড়া আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও প্রায় ছয় লাখ টিকা আসার কথা রয়েছে।

প্রসঙ্গত, জাপান বাংলাদেশকে ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com