
মোহাম্মদ শফিকে সভাপতি ও মাজেদুর রহমান মাজেদকে সাধারণ সম্পাদক করে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহষ্পতিবার চাঁদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সম্মেলনে সভাপতিত্ব করেন।
সম্মেলনে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন
লালপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, বাছের আলী খান, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আজবার আলী, এসকেন্দার মির্জা, যুগ্ম-সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল, গোলাম কাউসার, এ্যাডভোকেট আলাউদ্দিন আলাল, যুগ্ম -সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, আওয়ামী লীগ কেন্দ্রিয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক শামীম আহমেদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বাবুল আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনিসুজ্জামান বাবু,
যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর আলম, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর আব্দুল মান্নান, সহ-দপ্তর সম্পাদক শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগ সদস্য কামরুজ্জামান লাভলু, মোঃ শহিদুল্লাহ খান,
লালপুর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি
ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, লালপুর উপজেলা তাঁতীলীগ সভাপতি ইউনুস আলী প্রামানিক প্রমুখ।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তা ও অসীম সাহসিকতা দ্বারা দেশের হাল ধরে আছেন। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যেবদ্ধ হতে হবে। শেখ হাসিনার প্রতিটি স্বপ্নপূরণের পথের অন্তরায় অপপ্রচার। এসব অপপ্রচার রুখে দিতে হবে।’
সাংসদ বকুল নতুন কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, ‘আপনার দুঃসময়ে দলের পাশে থেকে বিএনপি-জামাত গোষ্ঠীর নির্মমতা সয়েছেন। আপনারা সেসব দিনগুলোর ধৈর্য ও সাহসিকতার মূল্যায়নে আজকে পদে এসেছেন, আগামীতেও আপনারা নেতৃত্ব দেবেন ও নেতা নির্বাচন করবেন। আপনারা কমিটিকে গতিশীল করলে শক্তিশালী হবে তৃণমূল, শক্তিশালী হবেন শেখ হাসিনা।’
এমপি বকুল আরও বলেন, ‘যারা দীর্ঘদিন পদ পদবী আকড়ে ধরে সংগঠনকে কার্যত অচল করে রেখেছে, তারা এখন দলের ভেতরে নানরকম ষড়যন্ত্রের মাধ্যমে সক্রিয় রয়েছে। তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। তারা নানারকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করবে। তাদের ফাঁদে পা দেবেন না। শান্তির পক্ষে রাজনীতি করবেন। আমি বকুল আপনাদের পাশে ছায়া হয়ে থাকবো।’
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply