1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

মোবাইল টাওয়ার থেকে পড়ে টেকনিশিয়ানের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২

কুমিল্লার দেবিদ্বারে মোবাইল টাওয়ারে কাজ শেষে নামতে গিয়ে পা ফসকে পড়ে তারেকুর রহমান (২৪) নামে বাংলালিংক কোম্পানিতে কর্মরত এক টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তারেকুর রহমান নাটোর জেলার সিংড়া উপজেলার মধ্যবাশবাড়ি গ্রামের মো: জয়নাল আবেদিনের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, পান্নারপুল বাংলালিংক মোবাইল ফোন টাওয়ারের কিছু ত্রুটিজনিত সমস্যা ছিল। তাই প্রচণ্ড রোদের তাপ উপেক্ষা করে টেকনেশিয়ান তারেকুর রহমান প্রায় ৭০ ফুট টাওয়ারের উপর উঠে সেগুলো একাই সমাধান করেন এবং কাজ সেরে নামার সময় পা পিছলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতর সহকর্মী ড্রাইভ টেস্ট ইঞ্জিনিয়ার রাজু আহমেদ ও আলমগীর হোসেন জানান, তারা কসবা এলাকায় যাওয়ার পথে তারেকুরকে পানুয়ারপুল টাওয়ারের পাশে নামিয়ে যান। ওখান থেকে ফেরার পথে মোবাইল ফোনে কথা হয়, তারেকুর টাওয়ারের কাজ শেষ হয়েছে জানালে তাকে টাওয়ার থেকে নেমে আসার কথা বলেন তারা। ফিরে এসে দেখেন তিনি মারা গেছেন।

মোবাইল ফোনে নাটোর থেকে তার পরিবারের সাথে কথা বলার সময় তরিকুলের খালাতো ভাই জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা দেবিদ্বারের উদ্দেশে রওনা দিয়েছেন।

তিনি আরো জানান, তারেকুর তার বাবার এক মাত্র পুত্র সন্তান। তার দুই বোনও রয়েছে। সামনের মাসে ছুটিতে আসার কথা ছিল, তার বিয়ের বিষয়টিও পরিবারের পক্ষ থেকে পাত্রী পক্ষের সাথে পাকা হচ্ছিল।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার স্বজনেরা আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com