1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

রাসেলের লেখাপড়া ও চিকিৎসার দায়িত্ব নিলেন সিংড়া কল্যাণ সমিতি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

নাটোরের সিংড়ায় এক পা দিয়ে লিখে দাখিল পাশ করা অদম্য প্রতিবন্ধী রাসেলের আলিম শ্রেণির বই ক্রয়, লেখাপড়া ও চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতি।

গত শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লায় রাসেলের বাড়িতে উপস্থিত হয়ে নগদ ৫ হাজার টাকা রাসেলের হাতে তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন নাটোরস্থ সিংড়া সমিতির সভাপতি ডা. এ এইচ এম আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও নাটোর জজ কোর্টের জিপি এডভোকেট মো. আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাকিম, আব্দুস সাত্তার, জয়নাল আবেদীন, ফরিদ হোসেন, শাহিন, ফজলুল করিম, শোলাকুড়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা সাদরুল উলা প্রমুখ।

প্রতিবন্ধী রাসেল মৃধা সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে ২০২২ সালের দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৩.৮৮ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয় সে। রাসেলের জন্ম থেকেই দুই হাত নেই, ডান পাও নেই। বাঁ পা থাকলেও স্বাভাবিকের চেয়ে অনেক ছোট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com