
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।
শনিবার দুপুর ১২টায় উপজেলা হলরুমে কৃৃষক সমাবেশ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এড. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা প্রমুখ।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply